২৮ এপ্রিল ২০২৬ - ২০:০২
ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে মাওলানা মামুনুল হক্বের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহান আবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মাওলানা মামুনুল হক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এ বৈঠকে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জনাব আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং ব্যক্তিগত পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।



সভায় ইরানে চলমান আমেরিকা–ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।


মাওলানা মামুনুল হক ইরানে পরিচালিত সাম্প্রতিক ইসরাইল–আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে “কুফরি শক্তির আক্রমণ” হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি জানায়। সাক্ষাৎ শেষে ইরান ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা

Tags

Your Comment

You are replying to: .
captcha